Showing posts with label খুন. Show all posts
Showing posts with label খুন. Show all posts
Wednesday, December 24, 2014
কুতুবদিয়ায় কাজের মেয়ে খুন! ৯দিন পর লাশ উদ্ধার -ঘাতক গৃহকত্রীসহ ১ সহযোগি গ্রেপ্তার by হাছান কুতুবী



কক্সবাজারের
কুতুবদিয়ায় কাজের মেয়ে তহমিনা বেগম প্রকাশ ফেরদৌস (১৫) খুনের ৯দিন পর
মঙ্গলবার দুপুর দেড়টায় গর্ত থেকে পলিথিন ও কাঁথা মুড়ানো অর্ধগলিত লাশ
উদ্ধার করেছে থানা পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে এবং
মামলা প্রক্রিয়াধীন বলে থানা সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা
মমিনুর রশিদ ও থানা ওসি আলতাফ হোছাইনসহ পুলিশ-আনসার ব্যাটিলিয়ন উদ্ধার
অভিযানে ছিলেন। ২২ ডিসেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বড়ঘোপ মগডেইলের গিয়াস
উদ্দিনের ঘাতক স্ত্রী নিলুফা আখতার (৪৫) ও তার সহযোগি চকরিয়া উপজেলার
ঢেমুশিয়া ৮নম্বর ওয়ার্ডের শাহাদত হোছাইনের পুত্র বেলাল উদ্দিন (৩০) কে
পুলিশ গ্রেপ্তার করে। ২২ ঘন্টার মধ্যে ঘাতকসহ লাশ উদ্ধারে পুলিশী ভূমিকার
ভূয়শী প্রশংসা করেন ইউএনওসহ স্থানীয়রা। ঘাতকদের স্বীকারুক্তি মতে লাশ
উদ্ধারে বাড়ীর আশ-পাশে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে
দু’দিন ধরে জনতার প্রচন্ড ভীড়সহ আতংক ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ঘাতক গৃহকত্রী
১৫ ডিসেম্বর বিকেল ৪টায় ওই কাজের মেয়েকে হত্যা করে রাত ১১টায় বেলাল উদ্দিন ও
স্থানীয় কালু মিয়ার পুত্র ছাবের আহমদ (৩৫) এর সহযোগিতায় পাশের ভরাট
পুকুরের কোণায় মাটির নীচে চাঁপা দিয়ে রাখে বলে থানা পুলিশ জানিয়েছে।
মেয়েটির বাড়ী লেমশীখালী আশা হাজীর পাড়ায় বলে জানা গেলেও তার সঠিক কোন তথ্য
পাওয়া যায়নি। মেয়েটি ওই বাড়ীতে বিগত ১০/১১ বছর ধরে ঝিয়ের কাজ করছিল বলে
স্থানীয় সূত্রে জানা গেছে।
Friday, July 11, 2014
খাটের ওপর বসে কি কেউ আত্মহত্যা করে?

খাটের
ওপর বসে আত্মহত্যা বিরল ঘটনা। প্যাথটিক দৃশ্যটি দেখে এটি আত্মহত্যা ? না
পরিকল্পিত খুন! এনিয়ে মানুষের মাঝে যথেষ্ট জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
কুতুবদিয়া ভূমি অফিসের শান্ত-শিষ্ট স্বভাবের কর্মচারি কৈয়ারবিলের হাজী নজির
আহমদ প্রকাশ ডবল হাজী’র পুত্র ফরিদুল আলম’ ঝুলন্ত লাশ। গত ১৮জুন এ ঘটনা
ঘটে। নিউজটি Kutubi Hasan এর fb>hasankutubi থেকে নেয়া
পুলিশি হয়রানির অভিযোগ- বড়ঘোপে খুনের শিকার ফরিদুল আলম’র বৃদ্ধা মা নুরুজ্জাহানের সংবাদ সম্মেলন by হাছান কুতুবী
উপজেলার ৮০ বছরের বৃদ্ধ মহিলা নুরুজ্জাহান
তার পুত্র ফরিদুল আলম খুনের সাথে জড়িত ঘাতকদের বাঁচাতে বিশাল অঙ্কের মিশন
নিয়ে কুতুবদিয়া থানা পুলিশ তাকেসহ তার পরিবারের ওপর অমানুষিক নির্যাতনের
অভিযোগ করেন। গতকাল শুক্রবার কুতুবদিয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি
এ অভিযোগ করেন। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তার সাথে উপস্থিত ছিলেন।
বড়ঘোপের মৃত হাজী নজির আহমদ প্রকাশ ডবল হাজীর স্ত্রী অভিযোগ করেন আমার নিহত
পুত্র ফরিদুল আলম’র সাথে তার স্ত্রী রোকেয়া বেগম ডেজির দাম্পত্য কলহ ছিল।
প্রায় সময় তার স্ত্রী ও পুত্র ওয়াহিদুল আলম রিয়াদ আমার পুত্রকে নির্মমভাবে
নির্যাতন করত। এরই ধারাবাহিকতায় গত ১৮জুন তারা আমার পুত্রকে পরিকল্পিতভাবে
খুন করে গলায় রশি বেঁধে তার শয়ন কক্ষের জানালার সাথে ঝুলিয়ে রেখে
আত্মহত্যার প্ররোচনা সৃষ্টির অপপ্রয়াস চালায়। ওইদিন থানা পুলিশ আমার
পুত্রকে উদ্ধারকালে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান ও
গন্যমান্যরা এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন বলে মন্তব্য করেন। এ ঘটনায়
তিনি পুত্র খুনের দায়ে তার স্ত্রী রোকেয়া বেগম ডেজি ও তার পুত্র ওয়াহিদুল
আলম রিয়াদকে আসামী করে থানায় এজাহার দায়ের করেন। কিন্তু থানা পুলিশ তার এ
এজারটি গ্রহন না করে তার অপর নাতী তৌহিদুল আলম’র দায়েরকরা সম্পূর্ণ মিথ্যা
এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করেন বলে অভিযোগ করেন। যে মামলায় তাকেসহ তার
নিরাপরাধ ব্যবসায়ি পুত্র মাহবুবুল আলম, তার স্ত্রী আয়েশা আখতার, আলমগীর,
ইসকান্দার মির্জাকে আসামী করা হয়েছে বলে দাবী করেন। অনতিবিলম্বে ওই জঘন্য
মিথ্যা মামলাটি বাতিল করে তার এজাহারটি মামলা হিবেবে রেকর্ড করে আসল
খুনিদের বিচারের কাটগড়ায় হাজির করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী
জানান নুরুজ্জাহান।

Thursday, April 24, 2014
বড়ঘোপ দক্ষিণ মগডেইলে দূর্বৃত্ত’র হাতে মা-ছেলে খুন!
কুতুবদিয়ায় দূর্বৃত্তের হাতে এক শিশুসহ
তিন সন্তানের জননী খুন হয়েছেন।বুধবার ২৩ এপ্রিল সকালে কুতুবদিয়া দ্বীপের
বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ মগডেইল গ্রামের একটি ছোট পুকুর থেকে কবির হোসেনের
স্ত্রী ও নুরুজ্জামানের কন্যা জান্নাতুল ফেরদৌস (৩৫) তার পুত্র মোঃ বাপ্পি
(২) কে মৃত অবস্থায় এলাকাবাসি উদ্ধার করে। ঘটনাটি স্থানীয় ইউপির সদস্য আবুল
কালাম কুতুবদিয়া থানাকে খবর দিলে পুলিশ লাশ দুইটি উদ্ধার পূর্বক সুরতহাল
রির্পোট তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ
করে।
Subscribe to:
Posts (Atom)
eKutubdia Special
-
হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি - *আল–জাজিরাঃ* ইরান যুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। সর্বশেষ সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ...2 weeks ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
সুপ্রিম কোর্টের আপিল রায় রায় পর্যালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রিভিউ আবেদন দায়ের করার জন্য...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...