Wednesday, October 14, 2015
নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হতেই ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ

ইলিশ
শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে
ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ইলিশ শিকার
করেছেন তাঁরা।
মা ইলিশ শিকারে সরকারি নিষেধাজ্ঞা শেষ হয়েছে ৯ অক্টোবর। রাত ১২টায় সময়সীমা শেষ হওয়ার পর ওই রাতেই জেলেরা মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরতে নামেন।
দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাঝি সিরাজুল ইসলাম বলেন, অমাবস্যার প্রভাবে মাছ ভালোই পড়ছে জালে। তবে বড় ইলিশ কম। সবই মাঝারি আকারের। পেটে ডিমও নাই; যেগুলোর আছে, সেগুলো ছোট। এক হালি মাছ এক হাজার টাকা থেকে ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের রফিক মাঝি বলেন, নদীতে নেমে দুই জোতে (জোয়ার) ৭৫ হাজার টাকার ইলিশ পেয়েছেন তিনি।
একই ইউনিয়নের আনন্দবাজারের খালেদ মাঝি, তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট মাছঘাটের আলমগীর মাঝি ও সদর উপজেলার বিশ্বরোডের মাথার সফি মাঝি বলেন, মা ইলিশের প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর থেকে তাঁরা প্রতিদিন ১৫ থেকে ৩৫ হাজার টাকার মাছ পাচ্ছেন।
সদর উপজেলার মাছঘাট চডারমাথা, বিশ্বরোড, তুলাতুলি, ভোলা খাল ঘাটে; দৌলতখান উপজেলার পাতার খাল, চৌকিঘাটা, ভবানীপুর; তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট, লালমোহনের বাত্তিরখাল ও চরফ্যাশনের সামরাজ ঘাট ঘুরে এবং খোঁজ নিয়ে জানা যায়, ইলিশের বাজার আবার জমজমাট হয়ে উঠেছে।
পাতারখাল নতুন মাছঘাটের আড়তদার আলমগীর হোসেন বলেন, নিষেধাজ্ঞার মৌসুম শেষ হওয়ার পরের দুই দিন ভালোই মাছ ধরা পড়েছে।
ভোলার দৌলতখানের মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও চরফ্যাশন উপজেলার মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানবলেন, ধরা পড়া মাছের বেশির ভাগ ১১ ইঞ্চি পর্যন্ত লম্বা আর ৪০০-৬০০ গ্রাম ওজনের।
জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, তিনি নদীর তীরে গিয়ে দেখেছেন জেলেরা ঝাঁকে ঝাঁকে ইলিশ পাচ্ছেন।

About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
ইরানের জোড়া চমক: বদলে দিল যুদ্ধের সমীকরণ - মার্কিন সংবাদ ও বিশ্লেষণধর্মী ওয়েবসাইট 'ভক্স'-এর এক প্রতিবেদনে বলা হয়েছে—লড়াইয়ের ময়দানে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের শুরুর দিকের সব হিসেবন...6 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment