Tuesday, September 22, 2015
দেশে এখন মাছির চেয়ে মানুষ মারা সহজ : এরশাদ
দেশে এখন মাছির চেয়ে মানুষ মারা সহজ : এরশাদ
দেশে
এখন মাছি মারার চেয়েও মানুষ মারা সহজ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির
চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশে সুশাসনের অভাবের কারণেই
এমনটি হচ্ছে। কিন্তু কারোর কিছুই করার নেই। এভাবেই দেশ চলবে। আমাদের তা
মেনে নিতে হবে।
তিনি রংপুরে পাঁচদিনের সফরে এসে পল্লী নিবাসে মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।
এরশাদ বলেন, কালিহাতিতে ওদের কী অপরাধ ছিল? ওরা তো পেট্রোল বোমার মারে নি। গাড়িতে হামলাও করেনি। ওরা মাকে অপমানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসেছে। সেটাই ওদের অপরাধ। ওদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। এখন কিছুই করার নেই। যেভাবে দেশ চলছে, সেভাবেই আমাদের মেনে নিতে হবে। আমাদের কিছুই করার নেই। কিছুই বলার নেই। এদেশে আর আইনের শাসন নেই। একথা আমি বার বার বলছি। কিন্তু কে শোনে কার কথা।
এরশাদ বলেন, মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁস কারা করেছে, সরকার তা জানে। কিন্তু সরকার বলেছে পরীক্ষা ঠিকঠাক হয়েছে। তাই আন্দোলন করে কোনো লাভ হবে না। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে অমেধাবীরা চিকিৎসক হলে জনগণের ভোগান্তি বাড়বে। অপচিকিৎসায় তাদের হাতে মানুষ মরবে বলেও মন্তব্য করেন এরশাদ। এরশাদ বলেন, কিন্তু এসব বলা যাবে না।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে মঙ্গলবার রংপুর এসেছেন সাবেক এই রাষ্ট্রপতি। এসময় তার সাথে ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী জিএম কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা সদস্য সচিব সাবেক এমপি হোসেন মকবুল শাহরিয়ার, মহানগর সদস্য সচিব এসএম ইয়ামির প্রমুখ। পবিত্র ঈদ পালন করে ২৬ সেপ্টেম্বর তিনি ঢাকায় যাবেন।

About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
৬৪ দিন সূর্য দেখবে না যুক্তরাষ্ট্রের যে শহর - *২২ নভেম্বর ২০২৫ঃ* যুক্তরাষ্ট্রের একটি শহর একটানা কয়েক মাস অন্ধকারে ডুবে থাকবে। শহরটি হলো আলাস্কার উটকিয়াগভিক। এই শহরের বাসিন্দারা সূর্যকে বিদায় জানাচ্ছেন।...12 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment