Tuesday, September 22, 2015
টেক্সাস স্কুল ছাড়লো ঘড়ি বানিয়ে গ্রেফতার হওয়া আহমেদ
টেক্সাস স্কুল ছাড়লো ঘড়ি বানিয়ে গ্রেফতার হওয়া আহমেদ
মার্কিন
যুক্তরাষ্ট্রের টেক্সাসে মুসলিম যে বালকটি তার বানানো একটি ঘড়ি স্কুলে
নিয়ে যাওয়ার পর গ্রেফতার হয়েছিল, সেই বালকের পরিবার তাকে স্কুলটি থেকে
ছাড়িয়ে নিয়েছে। ওই ঘড়িটিকে বোমা বলে মনে করার পর আহমেদ মোহাম্মদকে
গ্রেফতার করা হয়েছিল। স্কুল বালক আহমেদ মোহাম্মদ পিতার পাশে দাড়িয়ে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন - ফাইল ছবি তার পিতা মোহাম্মদ এল-হাসান
মোহামেদ বলেন যে তিনি তার সব সন্তানকে ওই এলাকার স্কুল থেকে সরিয়ে
নিয়েছেন। তার মতে, গ্রেফতারের ঘটনা আহমেদের উপরে ক্ষতিকর প্রভাব ফেলেছে।
আহমেদের গ্রেফতারের ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ার পর তার বিরুদ্ধে আনা
অভিযোগ খুব দ্রুত প্রত্যাহার করে নেয়া হয়। টেক্সাসের আরভিংয়ে
ম্যাকআরথার স্কুলে তাকে গ্রেফতার করা হয়েছিল। মি. মোহাম্মদ বলেন, আহমেদ
ম্যাকআরথার স্কুলে ফিরে যেতে চায় না। বাচ্চারা আর সেখানে সুখী নয়। তিনি
আরো জানান যে আহমেদ বেশ কিছু স্কুল থেকে ভর্তি হওয়ার আমন্ত্রণ পেয়েছে,
তবে একটি সিদ্ধান্ত নেয়ার আগে তিনি আরো সময় নিতে চান। বুধবারে পুরো
পরিবার নিউইয়র্কে যাচ্ছে, কারণ জাতিসংঘের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি
আহমেদের সঙ্গে দেখা করতে আগ্রহী। এরপর আহমেদের পিতা তাকে নিয়ে সৌদি আরবের
মক্কায় যাওয়ার আশা করছেন। মি. মোহাম্মদ বলেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা
করবো যাতে তিনি সহায় হোন। ফিরে আসার পর তাদের পরিকল্পনা হলো হোয়াইট
হাউজে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎ করা। গত সপ্তাহে আহমেদ
জানায় যে সে স্কুল পরিবর্তন করতে চায়, কারণ তার শিক্ষক তার বানানো
ঘড়িটিকে একটি হুমকি হিসেবে নেয়ার বিষয়টিতে সে খুবই দুঃখ পেয়েছে।-
বিবিসি
About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
ফরিদপুর থেকে বম্বে, গীতা দত্ত মানে ‘তুমি যে আমার’ by মাসুম অপু - *প্রকাশ ২৩ নভেম্বর ২০২৩ঃ* ‘তুমি যে আমার’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘নিশি রাত বাঁকা চাঁদ আকাশ’, ‘মেরা নাম চিনচিন চু’ ও ‘বাবুজি ধীরে চল না’র মতো অনেক...1 hour ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment