Monday, October 27, 2014
কুতুবদিয়ায় ধূরুং জেটিঘাট সড়কের দৈন্যদশা, জনদুর্ভোগ by হাছান কুতুবী
কুতুবদিয়ায় ধূরুং জেটিঘাট সড়কের দৈন্যদশা, জনদুর্ভোগ by হাছান কুতুবী
সংস্কারের অভাবে কুতুবদিয়ার ধূরুং জেটিঘাট
ও সংযোগ সড়ক বেহাল অবস্থায় পড়ে আছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না
থাকায় ঐতিহ্য হারাতে বসেছে এ জনগুরুত্বপূর্ণ জেটিঘাটটি। এতে করে দ্বীপের
বৃহত্তম উত্তরজোন ধূরুংবাজারের মালামাল পরিবহণ ও লাখো মানুষের যোগাযোগ
ব্যবস্থার নাভিশ্বাস হয়ে দাঁড়িয়েছে।

জেটিঘাটটির অবস্থান উত্তর ধূরুং এলাকায় হলেও দক্ষিণ ধূরুং, লেমশীখালীসহ গোটা দ্বীপের মানুষ এ ঘাট হয়ে সহজে যাতায়াত করে চট্টগ্রামে। ঘাটের দক্ষিণে প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধ হয়ে লেমশীখালীর মিরাখালী সড়ক। উত্তরে অন্তত: ১৫ চেইন বেড়িবাঁধ হয়ে প্রায় ৪ কিলোমিটার বিশিষ্ট ধূরুং জেটিঘাট সংযোগ সড়কটি অর্ধযুগ আগে কার্পেটিং করা হলেও সংস্কার হয়নি অধ্যাবদি। বর্তমানে রোড ও বেড়িবাঁধের চরম নাজুক অবস্থার কারণে ওই এলাকার সম্পূর্ণ মালামাল ও লবণ দীর্ঘ ১৫ কিলোমিটার উল্টো পথে দরবার জেটিঘাট দিয়ে উঠা-নামা করতে হচ্ছে বলে জানিয়েছেন শাহ্ আলম মধূ। এ ছাড়া বিগত ৯১ এর ঘূর্ণিঝড়ের পর আইডব্লিউ টিসির নির্মিত জেটিঘাটটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে আবু হেনা সিকদার, মনছুর আলম, সাবেক ইউপি মেম্বার সিরাজদৌল্লাহ, আলী হুসেনসহ আরো অনেকে জানিয়েছেন। পানীয়জল, টয়লেট ও লাইটিং ব্যবস্থা না থাকায় যাত্রী সাধারণের সমস্যার কথা জানিয়েছেন মাষ্টার মাঈনুদ্দিন দিদার ও মাষ্টার কাইছার আলম। বারংবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখনো টনক নড়ছেনা বলে জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ-দৌল্লাহ।

About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
ইরানের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়ায় ইসরায়েল-সম্পৃক্ত গোষ্ঠীর আক্রমণের শিকার হন ভ্যান্স - যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অভিযোগ করেছেন, ইরান যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তির বিরুদ্ধে মার্কিন জনমত গড়ে তুলতে ইসরায়েল সরকারের কিছু সদস্য...57 minutes ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...
No comments:
Post a Comment