Thursday, October 30, 2014
কুতুবদিয়া উপকূল থেকে তিন কোটি টাকার ইয়াবার চালান উদ্ধার by হাছান কুতুবী
কুতুবদিয়া উপকূল থেকে তিন কোটি টাকার ইয়াবার চালান উদ্ধার by হাছান কুতুবী
কুতুবদিয়া উপকূল থেকে বৃহস্পতিবার রাতে
বিশাল একটি ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। সাগরে মাছ ধরার একটি ট্রলারকে
সন্দেহমূলকভাবে ধাওয়া করে কোস্টগার্ড। তাড়া খেয়ে বোটটি দ্রুতগতিতে
কুতুবদিয়ার দক্ষিণ অমজাখালীর সমুদ্র তীরে এসে পাচারকারিরা ফেলে উপকূলে
পালিয়ে যায়। পরে ওই বোটে তল্লাশি করে ৫২ হাজার ৫শ’ পিচ ইয়াবা ট্যাবলেট
উদ্ধার করে কোস্টগার্ডের দল। যার মূল্য প্রায় তিন কোটি টাকা বলে কোস্টগার্ড
সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং ট্যাবলেট ও
ট্রলার কোথায় কী অবস্থায় রয়েছে তা অবগত নয় বলে জানিয়েছেন থানা অফিসার
ইনচার্জ (ওসি) আলতাফ হোছাইন। তবে পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬
মাঝিমাল্লা মনির আহমদ মাঝি (৪৫), সবুজ (২০), আবু কাশেম (৫০), মুহাম্মদ
ছাদেক (৩৪), আবুল কালাম (৩২) ও কলিম উল্লাহ (৩০) কে আটক করেছে। এদের মধ্যে
একজন বোয়ালখালীর অপর ৫জন গহিরা আনোয়ারা এলাকার বলে থানার এস.আই.বসু মিত্র
জানিয়েছেন। অভিযানে ছিলেন কোস্টগার্ড চট্্রগ্রাম পূর্ব জোনের লে.কমান্ডার
এম.আশিক মাহমুদ। এদিকে গত ২৭ অক্টোবর কুতুবদিয়া উপজেলা সদর বড়ঘোপ ঝাউবাগান
এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪শত মিটার প্লাস্টিক রশি পরিত্যক্ত অবস্থায়
উদ্ধার করে কোস্টগার্ড। পরে ওই রশিরও হদিস পাওয়া যায়নি।
নৌবাহিনী-কোস্টগার্ড ও পুলিশের সমন্বয়হীনতায় চোরাকারবারি চক্র সাগর-উপকূলে
বেপরোয়া হয়ে ওঠেছে বলে অপরাধ বিশ্লেষক মহল জানিয়েছেন।

About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
যুক্তরাষ্ট্র নাকি ইরান-যুদ্ধবিরতি চুক্তি কার বেশি প্রয়োজন - *আল জাজিরার এক্সপ্লেইনারঃ* ক্রমবর্ধমান আক্রমণের এক চক্রে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই ঘোষণা করেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও জুনে স্বা...3 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...
No comments:
Post a Comment