Sunday, August 28, 2016
বখাটের ছুরিকাঘাতে আহত রিশার মৃত্যু
বখাটের ছুরিকাঘাতে আহত রিশার মৃত্যু
বখাটে
এক যুবকের ছুরিতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের ছাত্রী সুরাইয়া আক্তার
রিশা মারা গেছে। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে তার মৃত্যু হয়। তিন দিন আগে ঢাকার কাকরাইলে তাকে ছুরিকাঘাত
করেছিল ওই বখাটে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মারুফ হোসেন
সরদার গণমাধ্যমকে বলেন, মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন
ছিল। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়েছে। চৌদ্দ বছর বয়সী সুরাইয়া
আক্তার রিশা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার
বাবার নাম রমজান, বাসা পুরান ঢাকার সিদ্দিকবাজারে। গত বুধবার দুপুরে
স্কুলের সামনে ফুটওভার ব্রিজের উপরে রিশার পেট ও হাতে ছুরি মেরে পালিয়ে যায়
এক ‘বখাটে যুবক’। রিশার মা তানিয়া বেগমের বরাত দিয়ে রমনা থানার ওসি মশিউর
রহমান সেদিন জানিয়েছিলেন, কয়েক মাস আগে ইস্টার্ন মল্লিকার বৈশাখী টেইলার্সে
একটি জামা বানাতে দিয়েছিলেন তিনি। যোগাযোগের জন্য সেখানে তিনি নিজের ফোন
নম্বর দিয়েছিলেন। ওবায়েদ নামে ওই দোকানের এক কর্মচারী ফোন করে রিশাকে
বিরক্ত করছিল। এ কারণে রিশার মা ওই মোবাইল সিমটি বন্ধ করে দেন। তার ধারণা,
ওবায়েদই রিশাকে ছুরি মেরেছে। পরে ওই টেইলার্সে গিয়ে পুলিশ জানতে পারে,
ওবায়েদ দুই মাস আগে চাকরি ছেড়ে সেখান থেকে চলে গেছে। এ ঘটনায় রিশার মা
ওবায়েদকে আসামি করে বুধবার রমনা থানায় একটি মামলা করেছেন। তবে, ওবায়েদকে
এখনও আটক করতে পারেনি পুলিশ।
About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ১৬৬ কেজির বোল মাছ - *প্রকাশ ২৭ নভেম্বর ২০২৫ঃ* কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার সাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের বিশাল একটি বোল মাছ। মাছটি বিক্রি হয়েছে ১ লাখ ৮০ হাজার ...4 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
সুপ্রিম কোর্টের আপিল রায় রায় পর্যালোচনা করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রিভিউ আবেদন দায়ের করার জন্য...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...

No comments:
Post a Comment