Wednesday, September 23, 2015
জ্যান্ত মানুষ চাপা দিয়ে বানানো হলো নতুন রাস্তা
জ্যান্ত মানুষ চাপা দিয়ে বানানো হলো নতুন রাস্তা
জলজ্যান্ত
মানুষের উপর গরম পিচের প্রলেপ দিয়ে, রাস্তা হয়ে গেল! অথচ, রাস্তা তৈরির
সময় একজনও কারও নজরে পড়ল না! কী করে ঘটে গেল এমন নজিরবিহীন ঘটনা, তা এখনও
পরিষ্কার নয়। কিন্তু, বাস্তবেই এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। এখনও
পর্যন্ত যা খবর, পা পিছলে একটি বড় গর্তে পড়ে গিয়েছিলেন ওই ব্যক্তি।
রাস্তা তৈরির সময় কেউ তা খেয়ালই করেননি। নুড়ি-খোওয়া দিয়ে সেই গর্ত বোজানোর
সময়, তাকেও জীবন্ত চাপা দেওয়া হয়। তার ওপর পিচের প্রলেপ দিয়ে রাস্তাও হয়ে
যায়। পুলিশ জানায়, বছর ৪৫-এর ওই ব্যক্তির নাম লাটোরি লাল। পিচের আড়াল থেকে
জামা দেখে গ্রামের মানুষের সন্দেহ হয়। তার পর দেখা যায়, এক ব্যক্তি সেখানে
চাপা পড়ে আছে। পুলিশের ধারণা, লাটোরি মদ্যপ অবস্থায় থাকার কারণেই টাল
সামলাতে না-পেরে, গর্তে পড়ে যায়। প্রশ্ন উঠেছে, এক ব্যক্তি পড়ে যাওয়ার
পর, তার উপর পিচের প্রলেপ দিয়ে, রোলারও চালিয়ে দেওয়া হলো, অথচ কারও নজরে
পড়ল না কেন? পুলিশের কাছে ব্যাপারটা অস্বাভাবিকই। সবরকম সম্ভাবনা খতিয়ে
দেখা হচ্ছে। পরে পুলিশের উপস্থিতিতে রাস্তা খুঁড়ে দেহটি বার করা হয়।
এলাকার লোকজন নির্মাণ শ্রমিকদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ
জানতে পারে, লাটোরি লাল এবং তার স্ত্রী একসঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন।
দুজনের মনোমালিন্য হওয়ায়, স্ত্রীকে ফেলেই হাঁটা দেন লাটোরি। ঘণ্টাখানেক পরে
স্ত্রী বাড়িতে ফিরে দেখেন, দরজায় তালা ঝুলছে। লাটোরি তখনও ফেরেননি। এরপর
টর্চ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে স্বামীকে খুঁজতে বেরোন। তখনও রাস্তায়
পিচ-চাপা অবস্থায় দেখতে পান স্বামীর শার্ট। পুলিশ রোলার চালক ও এক নির্মাণ
শ্রমিককে গ্রেফতার করেছে। মৃতের স্ত্রীকে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে
প্রশাসন।- ওয়েবসাইট
About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
‘পুরুষদের উচিত নারীর পোশাক, ওজন নিয়ে মন্তব্য করা বন্ধ করা’ - হিন্দি চলচ্চিত্র ও ওয়েব ধারাবাহিকে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন অভিনেত্রী হুমা কুরেশি। সম্প্রতি অনলাইনের নারীদের হয়রানি নিয়ে খোলাখুলি কথা বলেছেন অভিনেত্রী...17 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment