Thursday, April 17, 2014
ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার‘র নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ
ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার‘র নির্মাণ কাজ অর্থাভাবে বন্ধ
কুতুবদিয়ায় অর্থের অভাবে ধুরুং স্কুল কাম
সাইক্লোন শেল্টার‘র নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। এক কোটি ১৭ লক্ষ টাকা ব্যয়ে
জেলা শিক্ষ প্রকৌশল অধিদপ্তর এটি বাস্তবায়ন করছে বলে সংশ্লিষ্ট সূত্র
জানিয়েছে।ধুরুং হাই স্কুল সুত্র জানায়,ধুরুং হাই স্কুল ষ্টেডিয়াম সংলগ্ন
স্থানে গত বছরের(২০১৩) অক্টোবরে স্কুল কাম সাইক্লোন শেল্টারের নির্মাণ কাজ
শুরু করা হয়। নির্মাণ কাজের প্রায় ৬৫ ভাগ শেষ হলেও গত দেড় মাস যাবৎ নির্মাণ
কাজ বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট ঠিকাদার।যে কারণে নির্দিষ্ট সময়ে স্কুল কাম
সাইক্লোন শেল্টারটি নির্মাণ শেষ হবে কিনা সংশয় প্রকাশ করছেন অনেকে। ধুরুং
হাই স্কুলের প্রধান শিক্ষক মোর্শেদুল আলম বলেন,শেল্টার নির্মাণ কাজ বন্ধ
রয়েছে প্রায় দু‘মাস ধরে।বিদ্যালয়ে বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে
যাওয়ায় কক্ষের সংকুলান হচ্ছেনা। স্কুল কাম সাইক্লোন শেল্টারটি দ্রুত
নির্মাণ হলে এ সমস্যা দূর হতো।উর্ধতন কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রযোজনীয়
পদক্ষেপ নেয়ার দাবি জানান তিনি।

শেল্টারটি নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খোরর্শেদ আলম‘র স্বত্বাধিকারি খোরশেদ আলম বলেন,ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মার্ণ কাজ প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে। ৭৬ লক্ষ টাকা তিনি ইতিমধ্যে খরচ করেছেন। বিল পেয়েছেন মাত্র ১২ লক্ষ টাকা। আর্থিক সমস্যায় কাজ আপাতত: বন্ধ রাখতে হয়েছে। তবে জুনের আগেই আবার তিনি কাজ শুরু করবেন বলে জানান।
জেলা নির্বাহি প্রকৌশলী(শিক্ষা) সমীর কুমার রজক দাস ধুরুং স্কুল কাম সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্প বাস্তবায়নে আর্থিক সমস্যার কথা স্বীকার করে বলেন,ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের অগ্রগতি হিসেবে প্রয়োজনীয় অর্থ পাননি এটা ঠিক। ২০ থেকে ২৫ লক্ষ টাকার বিল বকেয়া হয়েছে। ঠিকাদারের বকেয়ার পরিমাণ প্রায় অর্ধ কোটি-এটা ঠিক নয় বলে তিনি মন্তব্য করেন। তবে আগামী জুনের আগেই বরাদ্ধ পাবেন বলে আশা করছেন। যত দ্রুত সম্ভব নির্মাণ কাজ শুরু করে নিদিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান।

About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
ফরিদপুর থেকে বম্বে, গীতা দত্ত মানে ‘তুমি যে আমার’ by মাসুম অপু - *প্রকাশ ২৩ নভেম্বর ২০২৩ঃ* ‘তুমি যে আমার’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘নিশি রাত বাঁকা চাঁদ আকাশ’, ‘মেরা নাম চিনচিন চু’ ও ‘বাবুজি ধীরে চল না’র মতো অনেক...1 hour ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...
কুতুবদিয়া এস.এস.সি পরীক্ষায় ইংরেজী ২য় পত্রে কুতুবদিয়া-০১ ও কুতুবদিয়া-০২ পরীক্ষার সেন্টারে ১জন করে মোট ০২জন পরীক্ষার্থী নকল করার দায়ে বহিস্কার হয়েছে তার সংবাদ প্রকাশ করা হয়নি কেন।
ReplyDelete