Showing posts with label নারী. Show all posts
Showing posts with label নারী. Show all posts

Wednesday, September 23, 2015

বিশ্বে সাত লাখের বেশি নারী ও শিশু কারাগারে

সারা পৃথিবীর কারাগারগুলোয় এখন সাত লাখের বেশি নারী ও শিশু রয়েছে বলে একটি গবেষণায় বেরিয়ে এসেছে। ২১৯ টি দেশের উপর করা ওই গবেষণা বলছে, ২০০০ সালের পর বিশ্বে কারাগারে নারী ও শিশুদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এই সংখ্যার অর্ধেকই রয়েছে শুধুমাত্র তিনটি দেশে, যুক্তরাষ্ট্র, চীন আর রাশিয়ায়। লন্ডনের বার্কবেক বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট ফর ক্রিমিনাল পলিসি রিসার্চের করা এই গবেষণা বলছে পুরুষ কারাবন্দীদের সংখ্যা বৃদ্ধির হারের চেয়ে নারীদের সংখ্যা দ্রুত বাড়ছে। গবেষক ড. জেসিকা জ্যাকবসন বলেছেন, নারী আর শিশুরা অনেক ক্ষেত্রেই এসব সমাজের সবচেয়ে দুর্বল অংশ, আর এ কারণেই তারা সহজেই অপরাধ আর শোষণের শিকার হচ্ছে। এই গবেষণা দেশগুলোর সরকারের এ বিষয়ে সচেতনতা তৈরিতে কাজে আসবে বলে তিনি মনে করেন। বিশেষ করে এল সালভাদোর, ব্রাজিল, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াতে এর হার বেশি। তবে আফ্রিকান দেশগুলোর কারাগারে নারীদের সংখ্যা সবচেয়ে কম। সংখ্যাটি আরো বেশি হবে বলে মনে করা হচ্ছে কারণ সাতটি দেশ এ সম্পর্কিত কোন তথ্য দেয়নি।– বিবিসি

Wednesday, November 26, 2014

ইভটিজিং যৌতুকপ্রথা বাল্যবিবাহ্ ও নারী নির্যাতন বন্ধের আহবান -কুতুবদিয়ায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবসের সভা অনুষ্টিত by হাছান কুতুবী

নারীর প্রতি সহিংসতা বন্ধসহ তাদের অধিকার প্রতিষ্টায় সমাজের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধায় তাদেরকে সমহারে অধিকার দিতে হবে। এ ক্ষেত্রে কোন প্রকার বৈষম্য কুরআন-হাদিসসহ দেশীয় ও আন্তর্জাতিক আইনের লংঘন বলে বিবেচিত হবে। ইভটিজিং, যৌতুকপ্রথা, বাল্যবিবাহ্ ও নারী নির্যাতন বন্ধে পুলিশ প্রশাসনসহ সর্বস্তরের নাগরিককে কঠোর ভূমিকা পালন করতে হবে। বিশ্ব নারী দের সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষ্যে র‌্যালীত্তোর আলোচনা সভায় কুতুবদিয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
কুতুবদিয়া থানার আয়োজনে বুধবার সকাল ১১টায় এক বর্নাঢ্য র‌্যালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে ওসি মুহাম্মদ আলতাফ হোছাইনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডা.শাহাবুদ্দিন, প্রেস ক্লাবের সহ-সভাপতি কামাল হুসেন, সাধারণ সম্পাদক হাছান কুতুবী, নির্বাহী সদস্য আরিফুল ইসলাম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল দাশ বিশেষ অতিথি ছিলেন। উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক এ.বি.এম.কামাল আহমদ, বসু মিত্র, কামরুজ্জামান, গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।