Wednesday, September 23, 2015
মর্গে জেগে উঠলেন ‘মৃত’ নারী
মর্গে জেগে উঠলেন ‘মৃত’ নারী
মাঝবয়সী
এক নারীকে মৃত ভেবে মর্গে নিয়ে যাওয়া হয়েছিল। চলছিল দাফনের প্রস্তুতি। এর
আগে গোসল করাতে নিলে জেগে ওঠেন ওই নারী। পরশু ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।
অনলাইন ডনের প্রতিবেদনে বলা হয়, ৫৫ বছরের মানজুরাকে তার পরিবারের সদস্যরা
‘মৃত অবস্থায়’ সোহরাব গোথ এলাকায় এধি ফাউন্ডেশনের মর্গে নিয়ে গিয়েছিলেন।
দাফনের খরচ বহন করার সামর্থ্য না থাকায় পরিবারটি মানজুরাকে এধি ফাউন্ডেশনে
নিয়ে যান। এ সংস্থাটি দরিদ্র পরিবারের লাশ দাফন করে থাকে। দাফনের আগে গোসল
করানোর জন্য এধি মর্গের এক নারী স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেয়া হয়। তিনি
লক্ষ্য করেন তখনও মানজুরার শ্বাস-প্রশ্বাস চালু আছে। সঙ্গে সঙ্গে ওই
স্বেচ্ছাসেবক মানজুরার স্বজনদের অবহিত করেন। পরিবারের সদস্যরা গিয়ে তাকে
হাসপাতালে নেয়ার পরিবর্তে মানজুরার জোরাজুরিতে বাড়িতে নিয়ে যান। মানজুরার
স্বামী বশির একটি পোল্ট্রি ফার্মে কাজ করেন। তিনি জানান, রোববার সন্ধ্যা
থেকে তার স্ত্রী অসুস্থ বোধ করছিলেন। আর্থিক সংকট থাকায় তাকে হাসপাতালে
নিয়ে যেতে পারেন নি। অগত্যা ফার্মেসিতে গিয়ে স্ত্রীর শারীরিক অসুস্থতার
লক্ষণগুলো বলে কিছু ওষুধ নিয়ে আসেন। রাত ৩টার দিকে তার অবস্থার আরও অবনতি
হয়। বশির তখন স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার কর্মস্থলের
সুপারভাইজারের সাহায্য চান। কিন্তু তার শয্যাশায়ী স্ত্রী তাকে নিবৃত্ত করার
চেষ্টা করে সবাইকে কলেমা পড়তে বলেন। মানজুরা ভেবেছিলেন তিনি আর বাঁচবেন
না। এর কিছুক্ষণ পরই অচেতন হয়ে যান তিনি। মানজুরার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে
যাওয়ায় বশির ও তার পরিবারের সদস্যরা ভেবেছিলেন তিনি মারা গেছেন। উল্লেখ্য,
দু’বছর আগে মানজুরা একবার স্ট্রোক করেছিলেন। প্রতিবেশীদের সহযোগিতায় এরপর
তারা মানজুরাকে এম্বুলেন্সে করে মর্গে নিয়ে যান। পরে এধি ফাউন্ডেশনের নারী
স্বেচ্ছাসেবকের কাছ থেকে স্ত্রী জীবিত আছে জানতে পেরে আনন্দে ফেটে পড়েন
বশির। উচ্ছ্বসিত বশির বলছিলেন, এটা সর্বশক্তিমান আল্লাহর অশেষ অনুগ্রহ।
About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
যুক্তরাষ্ট্র নাকি ইরান-যুদ্ধবিরতি চুক্তি কার বেশি প্রয়োজন - *আল জাজিরার এক্সপ্লেইনারঃ* ক্রমবর্ধমান আক্রমণের এক চক্রে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই ঘোষণা করেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও জুনে স্বা...3 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment