Tuesday, September 22, 2015
কালিহাতীর ঘটনায় প্রধান আসামি হওয়া উচিত পুলিশের : সুরঞ্জিত

মেডিক্যাল
ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে থাকলে নতুন করে আবার পরীক্ষা নেয়ার
পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত।
তিনি বলেছেন, ‘অভিযোগ উঠলো আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কয়েকজনকে গ্রেফতার
দেখাল। এটা যদি ঠিক থাকে তবে কিভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় সেই পরীক্ষার
ফলাফল প্রকাশ করে? দুই মন্ত্রণালয়ের মন্ত্রীর বিষয়টি ভাবা উচিত। একই সাথে
নাসিমের মতো একজন অভিজ্ঞ মন্ত্রী থাকার পরও এমন অভিযোগ জাতি আশা করে না।’
সোমবার রাজধানী সেগুনবাগিচার শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় টাঙ্গাইলের কালিহাতিতে জনতার ওপর পুলিশের গুলির সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘কালিহাতীর ঘটনায় মামলার প্রধান আসামি হওয়া উচিত পুলিশের। মাছ দিয়ে তো শাক ঢাকা যায় না। এ ঘটনায় কার ইন্ধন আছে, কিভাবে আছে সেটা আপনারা খুঁজে বের করুন। আর সেখানে কোনো ম্যাজিস্ট্রেট ছিল? পুলিশ কার নির্দেশে গুলি চালিয়েছে সেটাও বের করার দায়িত্ব পুলিশের। এর দায়ভার কোনো গণতান্ত্রিক সরকার নিতে পারে না।’
তিনি বলেন, ‘সেখানে কী এমন ঘটল যে পুলিশের গুলি চালাতে হলো। আবার মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। ওই ঘটনার দায় চাপলো সরকারের উপর। ওসি সাহেব বললেন, ইন্ধন ছিল। কোন ধরনের ইন্ধন ছিল তা পরিষ্কার করতে হবে। আর প্রকৃত ঘটনার তদন্ত করে দোষী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’
এ সময় পাশে বসে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুকে উদ্দেশ করে তিনি বলেন, ‘পুলিশ গুলি চালাতে গেলে কার নির্দেশের দরকার হয়, উনি বলুক। মানুষ সব বোঝে ও জানে।’
বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে সুরঞ্জিত বলেন, ‘অনেক দিন পরে মা-ছেলের সাক্ষাৎ হয়েছে, ভালো কথা। আমাদের আশা, খালেদা জিয়া গণতন্ত্রের পথে ফিরে আসবেন। কিন্তু এই লন্ডন সফরে ছেলের কাছ থেকে কূটবুদ্ধি নিয়ে তিনি আরো উগ্রভাবে রাজনীতিতে আবির্ভূত হবেন বলেই মনে হচ্ছে।’
সংগঠনের ঢাকা বিভাগীয় সভাপতি মাকসুদুর রহমান মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক শাহজাহান আলম সাজু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আখতারুজ্জমান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
যুক্তরাষ্ট্র নাকি ইরান-যুদ্ধবিরতি চুক্তি কার বেশি প্রয়োজন - *আল জাজিরার এক্সপ্লেইনারঃ* ক্রমবর্ধমান আক্রমণের এক চক্রে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। উভয় পক্ষই ঘোষণা করেছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ও জুনে স্বা...3 hours ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment