Tuesday, September 22, 2015
‘রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় সক্রিয় আছি’ -ফখরুল
‘রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় সক্রিয় আছি’ -ফখরুল
একজন
রাজনৈতিক কর্মী হিসেবে সবসময় সক্রিয় আছেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রাত পৌনে ১১টায় দেশে ফিরে হযরত
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। দীর্ঘ দুই
মাস পর দেশে ফিরে মির্জা আলমগীর বলেন, আপনারা জানেন যে আমি অসুস্থ।
সিঙ্গাপুরের পরে আমি যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভারসিটি হসপিটালে চিকিৎসা
নিয়েছি। আমার চিকিৎসা এখন চলছে। আবার ৬ মাস পরে যেতে বলা হয়েছে। এখন
কিছুটা ভালো বোধ করছি। আমি আশা করি সুস্থ হয়ে আবার দেশের জন্য কাজ করতে
পারবো। রাজনীতি সম্পর্কে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশে গণতন্ত্রের সংগ্রাম
অব্যাহত রয়েছে। এখন দেশে একটা রাজনৈতিক সংকট বিরাজ করছে। এ থেকে উত্তরণে
একমাত্র পথ হচ্ছে গণতান্ত্রিক উপায়ে লক্ষে পৌঁছানো। গণতান্ত্রিক অধিকার
আদায়ের জন্য বিএনপি জনগনকে সঙ্গে নিয়ে সংগ্রাম করছে এবং করবে। দল পুনর্গঠন
প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমি আশা করি পূর্ণ গঠন
প্রক্রিয়া সফল হবে। আমাদের নেতৃবৃন্দ এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত রয়েছেন,
তারা সাফল্যের সঙ্গে সফল করতে সক্ষম হবেন। রাজনীতিতে কবে সক্রিয় হবেন
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, আমি রাজনৈতিক কর্মী
হিসেবে সব সময়ই সক্রিয় আছি। এসময় ঈদ করতে মঙ্গলবার বিকালে ঠাকুরগাঁওয়ে
যাবেন বলে জানান তিনি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির
ভাপ্রাপ্ত মহাসচিবকে স্বাগত জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম
খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের
উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আবদুল কাইয়ুম, কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস
তালুকদার দুলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদল
সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি,
শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন প্রমুখ। উল্লেখ্য, মির্জা ফখরুল
টানা ছয় মাসের বেশি সময় কারাভোগের পর গত ১৪ই জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব
মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান। এরপর ২৬শে
জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল।
About: Anonymous
The Island, KUTUBDIA is famous for THE LIGHT - HOUSE. It contains all the mysteries of the creation. It is surrounded by the Bay Of Bengal. I am telling about The Divine Beauty Of A Land, Kutubdia. Though it is very small in size, It has the ability to lead all the huge land by its Natural Beauty. God decorated it with His own hands. The Sea Beatch Of it is very attractive and It is not less qualified than Cox's Bazr Sea Beatch...
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eKutubdia Special
-
ফরিদপুর থেকে বম্বে, গীতা দত্ত মানে ‘তুমি যে আমার’ by মাসুম অপু - *প্রকাশ ২৩ নভেম্বর ২০২৩ঃ* ‘তুমি যে আমার’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘নিশি রাত বাঁকা চাঁদ আকাশ’, ‘মেরা নাম চিনচিন চু’ ও ‘বাবুজি ধীরে চল না’র মতো অনেক...1 hour ago
Recent Posts
Popular Posts
-
কুতুবদিয়ার বাতিঘর এখানে শরতের সকালে যেন অন্য রকম এক আয়োজন চলছে। নদীর বুকে ঠিকরে পড়ছে কোমল আলো। যাত্রীরা পড়িমরি করে উঠছে সমুদ্রগা...
-
বাংলাদেশে সম্প্রতি বেশ কয়েকটি আটক, গ্রেপ্তারের ঘটনায় পুলিশের বিরুদ্ধে আইন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ আইনজ্ঞ ও মানবাধিকার কর্মী...
-
স্বপ্নপূরণ হলো না কবিতার। লেখাপড়া শিখে দেশের সেবা করার স্বপ্ন ছিল তার। এ কারণেই পিতার বাড়ি ছেড়ে নানার বাড়ি থেকে লেখাপড়া করতো। কিন্তু ব...
-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর ভোলায় জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। গত রোববার পর্যন্ত মাঝারি ও ছোট আকারের ...
-
রংপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত জাপানি নাগরিক কুনিও হোশির লাশ স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে। গতরাত আড়াইটার পর কোনো এক সম...

No comments:
Post a Comment