ইসলাম গ্রহণকারী ৯ নারীকে সম্মাননা -সৌদি
আরবের জেদ্দায় ইসলাম ধর্ম গ্রহণ করা ৯ নারীকে সম্মাননা দেয়া হয়েছে।
বিভিন্ন দেশের এসব নারীকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা দেয় মওলানা
হিফজুর রেহমান সিওহার্ভি একাডেমি। সংস্থাটি ইসলাম প্রচারের লক্ষ্যে কাজ করে
চলেছে। এ খবর দিয়েছে আরব নিউজ। ইসলাম গ্রহণকারী নতুনদের মধ্যে একজন ভারতের
নাগরিক রয়েছেন। বাকি আটজন ফিলিপাইনের। এছাড়াও অনুষ্ঠানে সম্মানীয় অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দুই ইসলামগ্রহণকারী
মরিয়ম সানি (পূর্ব পরিচিতি- পাওটিন থমাস) ও মারিয়া আত্তারজি (লিসা
কুইরোগা)। সম্মাননাপ্রাপ্তদের কয়েকজন সম্প্রতি ইসলাম গ্রহণ করেছেন। বাকিরা
এক বছর আগে। অনুষ্ঠানে প্রত্যেককে নানা উপহারে ভূষিত করা হয়। তারা ইসলাম
গ্রহণের আগ পর্যন্ত তাদের যাত্রা এবং যেসব প্রতিবন্ধকতা মোকাবিলা করেছেন তা
তুলে ধরেন। উপস্থিতদের সামনে নুরেমান নামের সদ্য ইসলামগ্রহণকারী এক নারী
বলেন, আমাকে বলতে হচ্ছে, সঠিক পথ বেছে নেয়াটা আমার নিয়তি ছিল। ইসলামের পথে
আমার যাত্রা শুরুর প্রথম ধাপ ছিল সৌদি আরবে চাকরি খোঁজ করা। এখানে চাকরি
হওয়ার কারণে আমি ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন বই পড়তে শুরু করি। ধর্মান্তরের
কোন চিন্তাভাবনা ছাড়াই আমি বইগুলো পড়তে শুরু করি। কিন্তু আমি যতই পড়তে
থাকি, ততই আগ্রহ জন্মে। আর এখন আমি সঠিক প্রক্রিয়ায় একটি দাওয়াহ সেন্টারে
ইসলাম নিয়ে অধ্যয়ন করছি।-a Bengali Wikipedia or Archive of Bangla Article. একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ ও উইকিপিডিয়া Collection by Nejam Kutubi
ট্রাম্পের দর্শন ঘরে চলছে না, বিদেশে রপ্তানির তোড়জোড়
-
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রকে আবার
মহান করে তোলা। এ লক্ষ্যে তিনি মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) দর্শন নিয়ে
কাজ করছে...
4 hours ago
No comments:
Post a Comment